Frequently Asked Questions
Quick answers about credits, tokens, PDF processing, and model groups.
AI ক্রেডিট কি?
এআই ক্রেডিট হচ্ছে প্রশ্নপত্র তৈরীতে যে পরিমাণ 'টোকেন' খরচ হয়, তার একটি সহজবোধ্য পরিমাপ। প্রতিটি প্রশ্নপত্র কিংবা হ্যান্ডনোট প্রস্তুত করতে এআই মডেল যে পরিমাণ ইনপুট, আউটপুট, থিংকিং টোকেন ব্যয় করে তাকে এআই ক্রেডিটের মাধ্যমে উপস্থাপন করা হয়।
একটি প্রশ্নপত্র তৈরীতে কত ক্রেডিট খরচ হয়?
একটি প্রশ্নপত্র তৈরীতে কত ক্রেডিট খরচ হবে তা নির্ভর করবে কতটি অধ্যায়ের উপর(Input token), কতসংখ্যক প্রশ্ন(Output token) তৈরী করতে হবে তার উপর। উদাহরণ হিসেবে বলা যায় ষষ্ঠ শ্রেণি'র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সম্পূর্ণ বই থেকে 'বেসিক' এআই মডেলের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রশ্নপত্র তৈরীতে কম-বেশি ১২ ক্রেডিট খরচ হতে পারে।
এআই মডেল কোয়ালিটি কি?
প্রশ্নপত্র তৈরীতে কোন মানের এআই মডেল ব্যবহার করা হবে তা নির্ধারণ করে দেয় 'AI Model Quality'। বিশ্বের সেরা এআই ল্যাবে প্রস্তুতকৃত সবচেয়ে কার্যকর, সবচেয়ে ব্যয়বহুল এআই মডেল আপনার প্রশ্নপত্র তৈরীতে ব্যবহার করতে সবসময় 'প্রিমিয়াম' এআই মডেল কোয়ালিটি নির্বাচন করুন।
